| বঙ্গাব্দ
ad728
ad728

ইস্টার্ন লুব্রিকেন্টসের ৮০% ক্যাশ ও ৫০% বোনাস ডিভিডেন্ড ঘোষণা

রিপোর্টারের নামঃ
  • আপডেট টাইম : 20-11-2025 ইং
  • 239606 বার পঠিত
ইস্টার্ন লুব্রিকেন্টসের ৮০% ক্যাশ ও ৫০% বোনাস ডিভিডেন্ড ঘোষণা
ছবির ক্যাপশন: ইস্টার্ন লুব্রিকেন্টসের ৮০% ক্যাশ ও ৫০% বোনাস ডিভিডেন্ড ঘোষণা

ইস্টার্ন লুব্রিকেন্টস্ ব্লেন্ডার্স পিএলসি, বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশনের একটি অঙ্গ প্রতিষ্ঠান - ২০ নভেম্বর ২০২৫ বিকাল ৫টা ০৫ মিনিটে অনুষ্ঠিত ২৯৪তম পর্ষদ সভায় একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত অনুমোদন করেছে।


প্রথম সিদ্ধান্ত অনুযায়ী, প্রতিষ্ঠানের  ৫৭তম বার্ষিক সাধারণ সভা  আগামী ৩১ জানুয়ারি ২০২৬, শনিবার, সকাল ১১টায় ডিজিটাল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত হবে। দ্বিতীয় সিদ্ধান্ত হিসেবে ২০২৪ ওঁ ২৫ অর্থবছরের জন্য শেয়ারহোল্ডারদের  প্রতি ১০ টাকার শেয়ারে নগদ লভ্যাংশ ৮ টাকা , অর্থাৎ ৮০% ক্যাশ ডিভিডেন্ড ঘোষণা করা হয়েছে। পাশাপাশি,প্রতি ২টি শেয়ারের বিপরীতে ১টি বোনাস শেয়ার বা ৫০% বোনাস ডিভিডেন্ড অনুমোদনের সুপারিশ করা হয়েছে। তৃতীয় সিদ্ধান্তে জানানো হয়েছে, চলতি অর্থবছরের  রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ২২ ডিসেম্বর ২০২৫ পর্যন্ত । এই তারিখে সিডিবিএল ডিপোজিটরি রেজিস্টার এবং কোম্পানির শেয়ার রেজিস্টারে যেসব শেয়ারহোল্ডার নিবন্ধিত থাকবেন, তারাই বার্ষিক সাধারণ সভায় যোগ দিতে এবং ঘোষিত লভ্যাংশ পাওয়ার যোগ্য হবেন।


পর্ষদ সভায় ডিভিডেন্ড সুপারিশ সংক্রান্ত অতিরিক্ত ব্যাখ্যাও দেওয়া হয়। জানানো হয়, বোনাস শেয়ার দেওয়া হচ্ছে কোম্পানির রিটেইনড আর্নিংসকে কার্যক্রমের পুঁজি হিসেবে ব্যবহারের লক্ষ্যে।  আর নগদ লভ্যাংশ দেওয়া হচ্ছে জমাকৃত মুনাফা থেকে। তাই কোনোভাবেই ক্যাপিটাল রিজার্ভ, রিভ্যালুয়েশন রিজার্ভ, অবাস্তবায়িত লাভ বা প্রতিষ্ঠার পূর্ববর্তী আয় থেকে লভ্যাংশ ঘোষণা করা হয়নি, পাশাপাশি, পরবর্তী সময়ে প্রতিষ্ঠানের রিটেইনড আর্নিংস যেন নেগেটিভ বা ডেবিট ব্যালেন্সে না যায় - তা নিশ্চিত করা হয়েছে।


পর্ষদ সভায় চলতি এবং পূর্ববর্তী অর্থবছরের উল্লেখযোগ্য আর্থিক ফলাফলও প্রকাশ করা হয়, যেখানে প্রাথমিক শেয়ার প্রতি আয় ৩০ জুন ২০২৪ এ  ২৪.৮২ টাকা এবং ৩০ জুন ২০২৫ এ (৪৩.১৮) টাকা পুনঃস্থাপিত শেয়ার প্রতি আয় ৩০ জুন ২০২৫ এ শুন্য টাকা ৩০ জুন ২০২৪ এ ২২.৫৬ টাকা,

তাছাড়া মৌলিক শেয়ার প্রতি নীট সম্পত্তি ৩০ জুন ২০২৫ এ ২০৯.৩৫ টাকা  ৩০ জুন ২০২৪ এ ১৯০.৮৭ টাকা , এবং পুনঃস্থাপিত নীট সম্পত্তি ৩০ জুন ২০২৫ এ ০ টাকা  ৩০ জুন ২০২৪ এ ১৭৩.৪৪ টাকা। পাশাপাশি শেয়ার প্রতি নীট নগদ প্রবাহ ৩০ জুন ২০২৫এ ৬৭.৮৩ টাকা ৩০ জুন ২০২৪ এ ৫.৬৩ টাকা


পর্ষদ সভায় আরও জানানো হয়, শেয়ারহোল্ডারদের   BO (বেনিফিশিয়ারি ওনার) বা  ফোলিও অ্যাকাউন্টে (ম্যানুয়াল রেজিস্টারের শেয়ার অ্যাকাউন্ট) উল্লেখিত ঠিকানা, ব্যাংক তথ্য, রাউটিং নম্বর এবং ১২-ডিজিটের টিআইএন নম্বর পরিবর্তিত হয়ে থাকলে, তা  রেকর্ড ডেটের পূর্বেই হালনাগাদ করার অনুরোধ করা হয়েছে। অতঃপর, বার্ষিক সাধারণ সভার বিস্তারিত নোটিশ যথাসময়ে সকল শেয়ারহোল্ডারের কাছে পাঠানো হবে বলেও জানানো হয়।


ad728

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..
ad728
ad728
ফেসবুকে আমরা...
নামাজের সময়সূচী
জাতীয় সঙ্গীত
© সকল কিছুর স্বত্বাধিকারঃ CHD News 24 - সাথে থাকুন পাশে আছি
ওয়েবসাইট ডিজাইন ও ডেভেলপমেন্ট আইটি নগর